ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে আচরণবিধি প্রতিপালন ও গণভোট সংক্রান্ত বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পাঁচবিবি উপজেলার পাঁচমাথা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ সেলিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রচারণা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাবেক উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর ডাঃ সুজাউল করিম, সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে শহীদ জুলাই যোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান।
পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে আচরণবিধি প্রতিপালন ও গণভোট সংক্রান্ত বিষয়ে ৯ মিনিটের একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।