আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে জয়পুরহাটের দুইটি সংসদীয় আসনেই বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জয়পুরহাট–১ আসনে মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ফজলুর রহমান সাঈদ, এবি পার্টি মনোনীত প্রার্থী সুলতান মোহাম্মদ শামসুজ্জামান। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জালাল উদ্দিন মন্ডল, আতাউর রহমান ও মো. ঈসা আলেক।
অপরদিকে জয়পুরহাট–২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল বারী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এসএম রাশেদুল আলম। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, মো. আব্বাস আলী ও সিরাজুল ইসলাম।
মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে সংশ্লিষ্ট আসনগুলোতে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও নির্বাচনী তৎপরতা বাড়তে শুরু করেছে।