1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

অব্যবস্থাপনায় বেহাল দশা স্কুল মাঠের

Mohaiminul Islam Mamun
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সুনাম ধন্য প্রতিষ্ঠান উনুখাঁ পাগলা পীর উচ্চ বিদ্যালয়।১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় উপজেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ।প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়ের পড়াশোনার গুণগত মান প্রশংসার দাবিদার।বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের এবং অত্র এলাকার মানুষের খেলাধুলার জন্য খুবই সুন্দর একটা মাঠ আছে,যেখানে সবাই খেলাধুলা করতো।কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে এলাকার কিছু প্রভাবশালী লোক আবাদি জমি গুলোতে পুকুর খনন করে। যার ফলে বৃষ্টির পানি বের হতে পারেনা।খেলার মাঠে পানি জমে মাঠটি এখন পুরোপুরি অকেজো হয়ে পড়ে আছে।এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রধানের সাথে কথা বললে তার কাছ থেকে আশানুরূপ কোন রেজাল্ট পাওয়া যায়নি।এমনকি প্রশাসনের পক্ষ থেকেও সংস্কারের কোন কথা শোনা যায়নি।মাঠের এই অবস্থায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার যুব সমাজ খেলাধুলা করতে পারছে না যার কারণে তারা বিভিন্ন দিকে ধাবিত হচ্ছে।উক্ত বিষয়টি উপজেলা প্রশাসনের তদারকির জন্য এলাকার মানুষ দাবী জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com