1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাটুরিয়া উপজেলা জাসাসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাটুরিয়া উপজেলার একটি মিলনায়তনে আয়োজিত এই আলোচনা সভায় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সভায় বক্তারা তারেক রহমানের দেশপ্রেম, রাজনৈতিক প্রজ্ঞা ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক ও ফুকুরহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জাহাঙ্গীর। তিনি তাঁর বক্তব্যে বলেন, “তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার হবে।”
সভায় সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা জাসাসের সভাপতি এ্যাডভোকেট মোঃ সেলিম আলদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাটুরিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
এছাড়াও বক্তব্য রাখেন, সাটুরিয়া উপজেলা জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল পাশা ও মোঃ আক্কাস আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুর রহমান, মোঃ আব্দুল মালেক, সমাজ কল্যান সম্পাদক,  প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন এবং সহ-প্রচার সম্পাদক মোঃ আওয়াল হোসেন।
বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুনভাবে সংগঠিত হচ্ছে এবং দেশের তরুণ সমাজ তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
তারা দ্রুত তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে প্রস্তুত থাকার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সভায় সাটুরিয়া উপজেলা ও আশপাশের এলাকার জাসাস ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com