বাংলাদেশ স্কাউটস মেলান্দহ উপজেলার সম্মানিত সভাপতি মিজ্ জান্নাতুল আরা মহোদয়ের স্বাগত বক্তব্যের মাধ্যমে কার্যনির্বাহী কমিটির ১১তম সভা উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয় অনুষ্ঠিত। এ সময় বাংলাদেশ স্কাউটস মেলান্দহ উপজেলার সম্মানিত কমিশনার জনাব মোঃ মোহন তালুকদার, সহ-সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান, ইউসুফ আলী, গোলাম মোঃ মতিউর রহমান, জনাব আহসান মনির, সাধারণ সম্পাদক জনাব মোঃ কফিল উদ্দিন মোল্লা, কোষাধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম, সহকারী কমিশনার জনাব মোরশেদুল আলম, , মোঃ হাবিবুল্লাহ, উপজেলা স্কাউটস লিডার জনাব মুহাম্মদ মঈন উদ্দীন, উপজেলা কাবলিডার জনাব মুহাম্মদ মিজানুর রহমান, গ্রুপ কমিটির সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, আসাদুজ্জামান, মোহাম্মদ আমিনুল ইসলাম, মেলান্দহ মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার, উপজেলা স্কাউটস এর সযোজিত সদস্য মোঃ শাকিল খান, রাজু আহমেদ, আমেরিকা প্রবাসী স্কাউটার জুনায়েদ সহ অন্যান্য স্কাউট লিডারগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা স্কাউটিং কার্যক্রমকে বেগবান করার জন্য বিভিন্ন নির্দেশনাসহকারে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বার্ষিক চাঁদা আদায়, স্কাউটিং এবং কাবিং ইউনিট লিডার ওরিয়েন্টেশন কোর্স ও বেসিক কোর্সসহ উপজেলা কাব ক্যাম্পুরী, স্কাউট সমাবেশ আয়োজনের উপরে গুরুত্ব আলোচনা করা হয়েছে।