1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

ফেনী-২ আসনে রিকশা প্রতীকে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া মনোনয়ন ফরম সংগ্রহ

মোহাম্মদ হানিফ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জনগণের সেবা নিশ্চিত করতে নির্বাচনী মাঠে নামার প্রত্যয় ব্যক্ত
ফেনী-২ সংসদীয় আসনে (সদর উপজেলা) বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) তিনি ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
 মনোনয়ন ফরম সংগ্রহকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক ও ফেনী জেলার সাবেক সভাপতি মাওলানা জসিম উদ্দিন, জেলা সিনিয়র সহ সভাপতি মাওলানা আমীর হোসাইন, জেলা আইন বিষয়ক সম্পাদক মাওলানা নুর উদ্দীন, সদর উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াসিন, ফেনী শহর সভাপতি মাওলানা উমর ফারুক, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, যুব মজলিসের ফেনী জেলা সভাপতি মাওলানা শাহ মুহাম্মাদ জুনায়েদ, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সদস্য সচিব খাজা আহমদ, খেলাফত ছাত্র মজলিসের জেলা সভাপতি মুহাম্মদ ইসহাকসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন মাওলানা ইয়াসিন আরাফাত, মুহাম্মদ শেখ ফরিদ, ওমর ফারুক শোভান, মাহফুজুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া বলেন, “কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ফেনী-২ আসনের জনগণের সেবা নিশ্চিত করার লক্ষ্যেই আমি রিকশা প্রতীকের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। জনগণের ন্যায্য অধিকার আদায় ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে আমি কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, ফেনী-২ আসনের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা নিয়ে তিনি নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে আশাবাদী।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com