1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

হোমনায় আট দফা দাবি আদায়ে পরিক্ষা বর্জন ও সড়ক অবরোধ

নাজমুল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫০ বার পড়া হয়েছে
কুমিল্লার হোমনায় আট দফা দাবিতে সেমিস্টার ফাইনাল পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে নিজেদের প্রতিষ্ঠানে কমপ্লিট শাটডাউন অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ সময় দাবি আদায়ের লক্ষ্যে হোমনা-গৌরীপুর সড়কে অবরোধ ও ক্লাস-পরীক্ষা বর্জন করে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, আমাদের সঙ্গে নানানভাবে বৈষম্য করা হচ্ছে। এসব বৈষম্য দূরের দাবিতে সারাদেশের সঙ্গে আমরাও ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।
আমরা আরো ৬ মাস আগে একই আন্দোলন করেছি,তখন কৃষি সচিব বলেছে আগামী ২ মাসের মধ্যে আমাদের সকল দাবি পূরন করবে,কিন্তু দীর্ঘ ৬ মাস পরে ও আমাদের দাবি ১ টা ও কার্যকর হয় নাই।
শিক্ষার্থীদের আট দফা হচ্ছে ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে। উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি.এ.ই-এর অধীন থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে।
সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে। ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম ১০ম গ্রেডের পে-স্কেল বেতন দিতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের কে মাঠ সংযুক্তি ভাতা প্রদান ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করার দাবি জানানো হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি দ্রুত মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com