1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যা

আব্দুর রহিম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় লোটো শোরুমের মালিক পিন্টু আকন্দকে (৩৫) অস্ত্রের মুখে মাইক্রোবাসযোগে অপহরণের সাড়ে ৩ ঘন্টা পর আদমদীঘি এলাকা থেকে তার লাশ উদ্ধার এবং মাইক্রেবাসসহ চালক সানোয়ার হোসেনকে (৪০) আটক করা হয়েছে। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুপচাঁচিয়া ও আদমদীঘি থানা পুলিশ আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারভোগ গ্রাম এলাকা থেকে তাকে উদ্ধার করে। নিহত পিন্টু আকন্দ নওগাঁ লোহাচুড়া দক্ষিণপাড়া গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে। তিনি দুপচাঁচিয়া উপজেলা সদরে পাদুকার শোরুমে ব্যবসা করতেন। আটক মাইক্রোবাস চালক দুপচাঁচিয়া উপজেলার উত্তর সাজাপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গত সোমবার দিবাগত রাত ৯টার দিকে দুপচাঁচিয়া সিও অফিস এলাকায় লোটো শোরুমের মালিক পিন্টু আকন্দের শোরুমের সামনে একটি সাদা রংয়ের মাইক্রোবাস থামিয়ে ৪/৫ জনের একদল দুর্বৃত্ত শোরুমে প্রবেশ করে অস্ত্রে মুখে তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর অপহৃত পিন্টু আকন্দকে দুর্বৃত্তরা কৌশলে হত্যা করে মাইক্রোবাসের সিটের নিচে লাশ ঢেকে রাখে। এর সাড়ে ৩ ঘন্টা পর রাত সাড়ে ১২টার দিকে আদমদীঘি-তিলোকপুর সড়কের কোমারভোগ গ্রাম এলাকায় মাইক্রেবাসটি অচল হলে দুর্বৃত্তরা লাশ ও মাইক্রোবাস ফেলে রেখে পালিয়ে যায়। এদিকে পুলিশ প্রযুক্তির মাধ্যমে মাইক্রোবাসটির অবস্থান শনাক্ত করে উল্লেখিত স্থান থেকে লাশ উদ্ধার করে। রাতেই দুপচাঁচিয়া থানা পুলিশ মাইক্রোবাস ও চালক সানোয়ার হোসেনকে আটক করে নিয়ে যায়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com