1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

বদরখালী আজমনগর কমিউনিটি ক্লিনিকের CHCP মিনহাজ উদ্দিন লিটন আর নেই

সাইফুল মোস্তফা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৫ বার পড়া হয়েছে
বদরখালী আজমনগর কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP) মিনহাজ উদ্দিন লিটন আজ সকাল ১০.৩০ ঘটিকায় ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম মিনহাজ উদ্দিন লিটন বদরখালীর এক ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তাঁর পিতা ছিলেন মরহুম ডা. সেলিম উল্লাহ। চাচা ডা আবু মোহাম্মদ শামশুদ্দিন। তাঁর দুই সহোদর ভ্রাতা হলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল্লাহ কাইছার।
দীর্ঘদিন ধরে তিনি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন বদরখালী আজমনগর কমিউনিটি ক্লিনিকে কর্মরত থেকে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরলসভাবে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছিলেন। সহকর্মীদের কাছে তিনি ছিলেন বন্ধুসুলভ, সদালাপী ও সদা হাস্যোজ্জ্বল একজন নিবেদিতপ্রাণ স্বাস্থ্যকর্মী। সামাজিকভাবেও এলাকায় তাঁর যথেষ্ট সুনাম ছিল।
জানা যায়, কয়েক মাস ধরে তিনি গুরুতর অসুস্থতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য দীর্ঘদিন ভারতে অবস্থান করেন। সম্প্রতি চিকিৎসা শেষে দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই আজ তিনি না ফেরার দেশে পাড়ি জমান। তাঁর মৃত্যুতে সহকর্মী, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মরহুমের এর নামাজে জানাজা আজ মাগরিবের নামাজেরপর বদরখালী আজমনগর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com