1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে ভারতীয় মোবাইল ফোনের একটি বড় চালান আটক

মোঃ গোলাম জাকারিয়া
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সাইট বিজিপি সদস্য রা সীমান্তে চোরাচালানসহ যাবতীয় অপতৎপরতার  বিরুদ্ধে  সজাগ দৃষ্টি ও গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদর্শনে যে দক্ষতার পরিচয় দিয়ে আসছে তারই  ধারাবাহিকতায় মঙ্গলবার ২৩ ডিসেম্বর ভারতীয় চোরাই মোবাইল ফোনের একটি বড় চালান জব্দ করেছে। ভোর সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কিরনগঞ্জ বিওপি’র ১টি বিশেষ টহল দল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৮/২-এস হতে আনুমানিক ২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তর বিঘা গ্রামস্থ একটি আমবাগানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়েছে। তবে অভিযান চলাকালীন চোরাকারবারীরা রাতের অন্ধকার ও ঘনকুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যায়। আটককৃত মোবাইল ফোন গুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা করার কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, চোরাচালান দমনে বিজিবি’র অভিযান অব্যাহত রয়েছে, যার ধারাবাহিকতা ভবিষ্যতেও চলমান থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com