1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’

পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন আলী আকবর চুন্নু

কামরুল আহসান সোহাগ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে
পিরোজপুর-১(সদর-ইন্দুরকানী-নাজিরপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মোঃ আলী আকবর চুন্নু।
রোববার (আজ) দুপুর ১টার দিকে তিনি পিরোজপুর জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমিন আফরোজের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ বিষয়ে এই প্রতিবেদককে আলী আকবর চুন্নু বলেন, এখনো পিরোজপুর-১ আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত হয়নি। তবে দল যদি তাকে মনোনয়ন দেয়, তাহলে তিনি নির্বাচনে অংশ নেবেন। আর যদি মনোনয়ন না পান, তাহলে দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে ধানের শীষ প্রতীক পাওয়া প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন।
তিনি আরও বলেন, পিরোজপুর-১ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে ধানের শীষ উপহার দিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। অতীতে পিরোজপুরের অধিকাংশ সংসদ সদস্য ও মন্ত্রী সদর উপজেলার বাইরের এলাকা থেকে নির্বাচিত হয়েছেন। সে কারণে এবার সদর উপজেলা থেকে প্রার্থী ঘোষণা হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
মনোনয়ন চূড়ান্ত না হলেও দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্তের প্রতি আনুগত্য রেখে রাজপথে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন এই বিএনপি নেতা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com