1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’

মব সন্ত্রাস বন্ধ ও হত্যাকারীদের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে বাসদের বিক্ষোভ সমাবেশ

দেওয়ান মাসুকুর রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা এবং লক্ষ্মীপুরে ঘরে তালা দিয়ে আগুন লাগিয়ে শিশু আয়েশা আক্তারকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) শ্রীমঙ্গল উপজেলা শাখা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) বেলা সাড়ে ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী ও ছায়ানটে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত উস্কানিদাতা ও সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়। একই সঙ্গে নির্বাচন বানচালের চক্রান্ত ও মব সন্ত্রাস বন্ধের আহ্বান জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মৌলভীবাজার-৪ আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বাসদ শ্রীমঙ্গল উপজেলা সমন্বয়ক অ্যাডভোকেট আবুল হাসান। সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী।
সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা সদস্য ও চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী, বাংলাদেশ যুব ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা সভাপতি বিকাশ দাস বাপ্পন, শ্রমিক অধিকার পরিষদ মৌলভীবাজার জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী এবং শ্রীমঙ্গল পৌর যুবদলের ৫নং ওয়ার্ড সভাপতি বাবুল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সহিংসতা ও মব সন্ত্রাস উসকে দিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। এসব ঘটনায় জড়িত খুনি, হামলাকারী ও উস্কানিদাতাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে বলে তারা সতর্ক করেন।
তারা অবিলম্বে দীপু চন্দ্র দাস ও শিশু আয়েশা আক্তার হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচার এবং দেশে মব সন্ত্রাস ও সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com