1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন

‎কমিউনিটিভিত্তিক বিরোধ নিষ্পত্তিতে জোর, গৌরনদীতে নাগরিক উদ্যোগের সভা

সোলায়মান তুহিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

‎কমিউনিটিভিত্তিক বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে গৌরনদীতে অনুষ্ঠিত হয়েছে অংশীজনদের প্রকল্প অবহিতকরণ সভা। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টায় গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

‎নাগরিক উদ্যোগ (Citizen’s Initiative) বাস্তবায়িত এবং আন্তর্জাতিক সংস্থা Brot für die Welt-এর সহযোগিতায় আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

‎বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) গৌরনদী শাখার সভাপতি প্রেমানন্দ ঘরামীর সভাপতিত্বে

‎প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কমিউনিটিভিত্তিক বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা শক্তিশালী হলে বিচারব্যবস্থার ওপর চাপ কমবে এবং প্রান্তিক জনগোষ্ঠী ন্যায়বিচারে আরও বেশি আস্থা পাবে।”

‎সভার শুরুতে স্বাগত বক্তব্য ও প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন নাগরিক উদ্যোগের প্রকল্প সমন্বয়কারী মোসা. লাকি আক্তার।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মো. মাহাবুবুর রহমান, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, গৌরনদীর প্রেসক্লাবের আহবায়ক ও গৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার সহ অনেকেই।

‎অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখি, বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলোম ফকির, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক খন্দকার মনিরুজ্জামান মনির, গনঅধিকার পরিষদের উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন, সরিকল ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন মোল্লা, চাঁদশী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)  প্রসেনজিৎ দেবনাথ, সাংবাদিক মো. নাঈম প্রমুখ।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরিক উদ্যোগের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. আবু নাছের।

‎অনুষ্ঠানের শেষ পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন গৌরনদী উপজেলার প্রোগ্রাম অফিসার মোঃ কাসেম। সভা শেষে অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com