1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন

ভাণ্ডারিয়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, কিশোর গ্রেফতার

কামরুল আহসান সোহাগ
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মুদি দোকানদার স্বপন কুমার বল কালু (৫৫) কে নির্মমভাবে হত্যা ও দোকানের মালামাল চুরির ঘটনায় শুভজিৎ (১৬) কে গ্রেফতার করেছে পুলিশ। নিহত স্বপন ২ নম্বর নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের সুধীর কুমার বলের পুত্র।
জানা গেছে, গত ২২ ডিসেম্বর সোমবার রাত দেড়টার দিকে উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের বল বাড়ির সামনে স্বপন কুমার বলের মুদি দোকানে অভিযুক্ত শুভজিৎ চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় দোকানে ঘুমিয়ে থাকা স্বপন টের পেলে শুভজিৎ ইট দিয়ে তার মাথা থেঁতলে গুরুতর জখম করে। হামলার পর সে দোকান থেকে নগদ ১ হাজার ৩৫৫ টাকা, ৩৯ প্যাকেট সিগারেট ও ১২ কেজি সুপারি নিয়ে পালিয়ে যায়।
সকালে স্থানীয় লোকজন গুরুতর আহত স্বপনকে উদ্ধার করে ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালের কেএমসি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ২৪ ডিসেম্বর সকাল ৭টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
অভিযুক্ত শুভজিৎ পিরোজপুর জেলার নাজিরপুর সদর ইউনিয়নের ঘোষকাঠী গ্রামের বাসিন্দা বিথোষ সুতারের পুত্র। সে নিহত স্বপনের পাশ্ববর্তী ব্যবসায়ী বিপুল বেপারীর ছেলে কিশোর বেপারীর দোকানে কাজ করত।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে শুভজিৎ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত অব্যাহত রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com