1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন

নড়াইলের কালিয়া উপজেলায় পবিত্র কুরআন শরীফে অবমাননার অভিযোগে এক যুবককে গ্রেফতার

ইঞ্জিঃ খশরুল আলম পলাশ
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ রহিম জানান, পবিত্র কুরআন শরীফে অবমাননার অভিযোগে কালিয়া উপজেলার খাসিয়াল ইউনিয়নের চোরখালি গ্রামের রুহুল মোল্লার ছেলে হামীম মোল্লা (১৮) কে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উত্তেজিত জনতা পুলিশের কাছে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবককে হেফাজতে নেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে চোরখালি গ্রামে অভিযুক্ত হামীম মোল্লা পবিত্র কুরআন শরীফের অবমাননা করে বলে অভিযোগ ওঠে। ঘটনাটি স্থানীয় কয়েকজন প্রত্যক্ষ করলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরদিন বুধবার সকালে স্থানীয়রা তাকে খুঁজে পেয়ে মারধরের চেষ্টা করলে তিনি বড়দিয়া বাজারের ব্যবসায়ী জিয়ার দোকানে আশ্রয় নেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসলমানেরা অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বড়দিয়া বাজারে জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাজারের ব্যবসায়ীরা নড়াগাতি থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com