1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন

মিঠাপুকুরে সংলাপ কিশোরীদের শিখন সহভাগিতা সমাবেশ

বাবুলাল মার্ডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

নরওয়ে ভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত সোসিও ইকোনোমিক ইমপাওয়ারমেন্ট ইউথ ডিগনিটি এ্যান্ড সাসটেইনেবিলিটি (সীড্স) প্রকল্পের আয়োজনে গতকাল বুধবার উপজেলা পল্লী উন্নয়ন বিআরডিবি’ র সম্মেলন কক্ষে সংলাপ কিশোরীদের শিখন সহভাগিতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় আরডিআরএস বাংলাদেশ উপজেলা সীডস্ প্রকল্পের কো-অর্ডিনেটর ইসমাইল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি)  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক জামান।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন বিআরডিবি কর্মকর্তা মমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা সমবায় কর্মকর্তা  মাহফুজা বেগম,আরডিআরএস বাংলাদেশ সীডস্ প্রকল্প সমন্বয়কারী তামিম আহমেদ। সংলাপ কেন্দ্রের কিশোরীদের মধ্যে শিখন সহভাগিতা মুলক বক্তব্য রাখেন, সম্পা খাতুন,মরিয়ম আক্তার,দিশামনি, অনুপমা রানী রায়, ইসরাত জাহান, অনন্যা খাতুন, আখি মনি,পল্লবী রানী,ভক্তি এক্কা, তানজিলা আক্তার,
সাদিয়া খাতুন সাথী,মনিষা রানী প্রমুখ। মিঠাপুকুর উপজেলার ভাংনী,পায়রাবন্দ, বালারহাট, শাল্টি গোপালপুর ইউনিয়নের ১০ টি কিশোরী সংলাপ কেন্দ্রের সভাপতি, সম্পাদকসহ ২ শত জন কিশোরী অংশগ্রহন করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com