1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন

নাচোলে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ হেলাল উদ্দীন
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে
“খেলাধুলায় বাড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানকে সামনে রেখে
চাঁপাইনবাবগঞ্জের  নাচোলে ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত  হয়েছে।
বুধবার সকাল ১০ টায়  জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে নাচোল রেলস্টেশন মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে দুইটি স্কুল অংশ নেয়।
ফুটবল টুর্নামেন্টের সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।
প্রধান অতিথি হিসেবে ছিলেন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার গোলাম রাব্বানী সরদার।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল খাঁন, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, চন্দ্র শাখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা খাতুন, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন, চন্দ্র শাখা উচ্চ বিদ্যালের শিক্ষক মসিউর রহমান মাসুদ প্রমুখ।
খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন চন্দ্র শাখা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জিয়াউর রহমান।
এ আয়োজনের মূল লক্ষ্য তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক থেকে দূরে রাখা এবং সচেতনতা সৃষ্টি করা। টুর্নামেন্ট জুড়ে চলবে মাদকবিরোধী বার্তা প্রচার ও পোস্টার প্রদর্শনী ।
এ সময় বক্তারা মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে দূরে রাখার আহ্বান জানান।
এই খেলায় মুখোমুখি হয় চন্দ্র শাখা উচ্চ বিদ্যালয় বনাম মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়। খেলায়  মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়  জয়লাভ করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com