1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন

গোয়ালন্দে ভুল বালাইনাশক প্রয়োগে পেঁয়াজ চাষে সর্বনাশ, পথে বসার শঙ্কায় কৃষকরা

ইলিয়াছ শাহেদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ভুল বালাইনাশক প্রয়োগের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন পেঁয়াজ চাষিরা। কৃষি কর্মকর্তার পরামর্শ উপেক্ষা করে স্থানীয় এক ওষুধ ব্যবসায়ীর দেওয়া ভুল পরামর্শে ক্ষেতে প্রয়োগ করা বালাইনাশকে পেঁয়াজ গাছ নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলার উজানচর ইউনিয়নের চর মহিদা, চর উলাইল ও আশপাশের এলাকার একাধিক কৃষক জানান, কয়েকদিন আগে পেঁয়াজ ক্ষেতে সামান্য পোকার আক্রমণ দেখা দিলে স্থানীয় বাজারের এক বালাইনাশক বিক্রেতার কাছ থেকে ওষুধ কিনে তা প্রয়োগ করেন তারা। কিন্তু ওষুধ প্রয়োগের ২–৩ দিনের মধ্যেই গাছ হলদে হয়ে শুকিয়ে যেতে শুরু করে। অনেক ক্ষেত পুরোপুরি নষ্ট হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. ছিদ্দিক মোল্লা বলেন,
“এক একর জমিতে পেঁয়াজ চাষ করতে প্রায় ৬০–৭০ হাজার টাকা খরচ হয়েছে। এখন গাছ মরে যাচ্ছে। এই ক্ষতি কীভাবে পোষাবো জানি না।”
আরেক কৃষক জানান,
“ওষুধ বিক্রেতা বলেছিল এটা দিলে পোকা মারা যাবে। কিন্তু উল্টো গাছই মারা গেল। এখন বাজারে গিয়ে অভিযোগ করলেও কেউ দায় নিচ্ছে না।”
কৃষকদের দাবি, ওই বালাইনাশকটি পেঁয়াজের জন্য উপযোগী ছিল না। ভুল মাত্রা ও ভুল ওষুধ প্রয়োগের কারণেই এই বিপর্যয় নেমে এসেছে। এতে অনেক কৃষক ঋণের বোঝা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসের এক কর্মকর্তা জানান,
“বালাইনাশক ব্যবহারের আগে অবশ্যই কৃষি কর্মকর্তার পরামর্শ নেওয়া উচিত। ভুল ওষুধ বা মাত্রা প্রয়োগ করলে ফসলের মারাত্মক ক্ষতি হয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
কৃষকরা দ্রুত ক্ষতিপূরণ ও দায়ী ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ক্ষতি এড়াতে কৃষি বিভাগের তদারকি জোরদারের আহ্বান জানান তারা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com