1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন

আমতলীতে কৃষকের জমির ধান লুট

মোঃ শাহজালাল
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩১ বার পড়া হয়েছে

কৃষক আব্দুল মান্নান আকনের জমির ধান মনিরুল আকনের নেতৃত্বে ভুমি দস্যুরা কেটে লুট নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমির মালিক আব্দুল মান্নান আকন এমন অভিযোগ করেছেন। ঘটনা ঘটেছে বুধবার দুপুরে আমতলী উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামে।
জানাগেছে, ২০১৬ সালে আমতলী উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামের আব্দুল মন্নান আকন রাহিমা বেগমের কাছ থেকে ২৩ নং সোনাখালী মৌজার ৩০১ খতিয়ানে ২৬ শতাংশ জমি ক্রয় করেন। গত ৯ বছর ধরে ওই জমি তিনি ভোগদখল করে আসছেন। বুধবার সকালে ওই জমির ধান মনিরুল আকনের নেতৃত্বে শাহিনুর বেগম ও তার লোকজন ধান কেটে লুট করে নেয়। জমির মালিক মান্নান আকন তাদের বাঁধা দিলে তারা তাকে (মন্নান) লাঞ্ছিত করেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জমির মালিক আব্দুল মান্নান আকন বলেন, ২০১৬ সালের ২৫ অক্টোবর রাহিমা বেগমের কাছ থেকে ২৬ শতাংশ জমি ক্রয় করেছি। ওই জমি গত ৯ বছর ধরে আমি ভোগদখল করে আসছি। বুধবার সকালে ওই জমির ধান মনিরুল আকনের নেতৃত্বে শাহিনুর ও তার লোকজন কেটে লুট করে নিয়ে গেছে। আমি এতে বাঁধা দিলে আমাকে তারা লাঞ্ছিত করেছে।
মনিরুল আকন ধান লুট করে নেয়ার কথা অস্বীকার করে বলেন, শাহিনুর তার জমির ধান তিনি তার লোকজন দিয়ে কেটে নিয়েছেন। এখানে আমার কোন হাত নেই।
গাজীপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই হানিফ মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কিছু ধান কেটে নিয়েছে। তিনি আরো বলেন, উভয় পক্ষকে ডাকা হয়েছে। তাদের কথা শুনে দ্রæত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com