1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে নাজিরপুর প্রেসক্লাব এর শোক

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে
বি এন পির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে পিরোজপুরের নাজিরপুর উপজেলা প্রেসক্লাব।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টা, ফজরের নামাজের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।”
নাজিরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হচ্ছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, দলীয় নেতাকর্মী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে।
এক শোকবার্তায় নাজিরপুর
 প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং এই অপূরণীয় ক্ষতিতে শোকাহত সবাইকে ধৈর্য ও সহনশীলতা দান করেন।
শোকবার্তায় বিশেষভাবে শোক প্রকাশ করেছেন, নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদ ও সাধারণ সম্পাদক এস,এম সিপার সহ সংগঠনের সকল সদস্যদের পক্ষে মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com