নেত্রকোনা কেন্দুয়ায় বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হওয়ার পর মোহাম্মদ রিপন মিয়া নামে এক যুবকের ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে হত্যা মামলার আসামি এক জনকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ।
রবিবার (৪ জানুয়ারী) দুপুরের পর একই ইউনিয়নের বিদ্যাবল্লভ গ্রামের বাসিন্দা মো. শহিদুল্লাহর ছেলে গ্রেফতারকৃত মো. রাকিব মিয়াকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় ।
জানা গেছে, ৩ জানুয়ারী দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজার থেকে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদের নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আব্দুল জলিলের নেতৃত্বে গ্রেফতার করা হয় তাঁকে ।
এর আগে ৩ জানুয়ারী সন্ধ্যার পর ঐ ইউনিয়নের কালেঙ্গা গ্রামের মৌলা মিয়ার ছেলে নিহত মো. রিপন মিয়ার বড় ভাই মো. সুজন মিয়া বাদী হয়ে গ্রেফতারকৃত মো. রাকিব মিয়াসহ মোট ৪জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আব্দুল জলিল মুঠোফোনে বলেন, নিহতের বড় ভাই মো. সুজন মিয়া ৪জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে স্যারের (কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ) নির্দেশনায় আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই ।
প্রাথমিকভাবে সে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে । তিনি আরো বলেন, ইতোমধ্যে আসামিকে কোর্টে সোপর্দ করা হয়েছে । অধিকতর তদন্ত সাপেক্ষে আরো তথ্য জানা যাবে ।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ মুঠোফোনে জানান, হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করেছে পুলিশ । এবং অন্যান্য আসামিদেরকেও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে ।
উল্লেখ্য প্রাথমিকভাবে জানা যায়, বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হওয়ার পর মো. রিপন মিয়া (২৫) কে তাঁর সঙ্গীয় কে বা কারা তাঁকে জবাই করে হত্যা করে ফেলে যায় বিদ্যাবল্লভ বাজারের পেছনের পতিত জমিতে । পরে ৩ জানুয়ারী সকালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ।