1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার ইরাকে খামেনির শোক মিছিলে ২৩ লাখের বেশি মানুষের অংশগ্রহণ জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০টি আবেদনই ভুয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের

ধনবাড়ীর পাইস্কা ইউনিয়নের হারিনাতেলী গ্রামে দুই পয়েন্টে ফসলি জমির মাটি কাটার অভিযোগ

md jakir khan
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে
oplus_0
সরকারী আইন অমান্য করে দেদারছে চলছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের হারিনাতেলী গ্রামে ২ টি পয়েন্টে ভেকু দিয়ে কাটা হচ্ছে কৃষি জমির মাটি।
প্রান্তে বিভিন্ন ইটের ভাটায় শুরু হয়েছে ইট পোড়ানোর মৌসুম। সেই সমস্ত ভাটায় ইট তৈরীতে ব্যবহার হচ্ছে তিন ফসলী কৃষি জমির উর্বর মাটি। ইটের ভাটায় স্থানীয় প্রভাবশালী ব্যাক্তিরা অবাধে ৪ থেকে ৫ ফুট গভীর করে মাটি কেটে বিক্রি করছে। এক জমিতে মাটি কাটায় নিচু হওয়ায় পাশের কৃষককে বেকায়দায় ফেলে সেই জমির মাটিও বিক্রি করাতে একপ্রকার বাধ্য করছে মাটি ব্যবসায়ীরা বলে অভিযোগ স্থানীয় কৃষক সহ এলাকাবাসীর।
এ মাটি শুধু দিনের বেলায় নয় রাতের বেলায় ও ভেকু দিয়ে কেটে ড্রাাম ট্রাক যোগে নিয়ে যাচ্ছে ধনবাড়ী সহ পাশের উপজেলা ঘাটাইল, মধুপুরের বিভিন্ন ইটের ভাটায়। এতে করে বিভিন্ন গ্রামীন সড়কসহ পাঁকা রাস্তার চরম ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেন সচেতন মহল।
ধনবাড়ীর বানিয়াজানের বাসিন্ধা সোহেল রানা, স্বপন মিয়া, দুলাল হোসেন, ও যদুনাথপুরের আব্দুল বাতেন, আব্দুর রশিদ, কৃষক সোহরাব আলী ও ফজলুল হকসহ এলাকাবাসী অভিযোগ করে জানান, স্থানয়ী বিভিন্ন প্রভাবশালী ব্যাক্তিরা ক্ষমতার দাপটে কৃষি জমি থেকে মাটি কেটে বিভিন্ন ইটের ভাটায় বিক্রি করছে। এই মাটি কাটা বন্ধে দ্রুত উপজেলা ও টাঙ্গাইল জেলা প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করছি।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরানের নেতৃত্বে এ মাটিকাটা বন্ধ হয়
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com