কনকনে হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশার চাদরে আচ্ছাদিত মাদারীপুর শহর।গত কয়েক দিন যাবৎ টানা শৈত্য প্রবাহের কারনে,মাদারীপুরের তাপমাত্রা ১০ ডিগ্রির আশেপাশে ঘুরছে। মাঝে মাঝে সূর্যের দেখা মিললেও, বাতাস ও ঘন কুয়াশার কারনে,জন জীবন বিপন্ন হয়ে পড়েছে। সবচেয়ে অসহায় অবস্থায় মধ্যে রয়েছে, ছোটখাটো ব্যবসায়ী,হকার,দিনমজুর ও ছিন্নমূল মানুষের। প্রচন্ড শীত ও কুয়াশার মধ্য দিয়ে, জানবাহন গুলো ঝুঁকি নিয়েই চলাচল করছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে এমাসের মধ্যে আরো দুটো শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে। সরকার, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ও সমাজের বৃওবান ব্যক্তিরা এগিয়ে এলে দুরদশা গ্রস্ত দারিদ্র্য মানুষের কষ্ট কিছুটা লাঘব হবে বলে সংশ্লিষ্টদের ধারনা।আজ সারা দিনে একবারের জন্যও সূর্যদেবের দেখা মেলেনি।এই পরিস্থিতিতে দারিদ্রদের সাথে সাথে, শিশু ও বৃদ্ধরাও অসহনীয় জীবন যাপন করছে। আশা করি দ্রুতই আবহাওয়া ও পরিস্থিতি স্বভাবিক হবে।