পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট) তারেক রহমানকে বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
সংগঠনের সভাপতি মো: আবুবকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষারের যৌথ বিবৃতিতে উল্লেখ করেন, তার নেতৃত্বে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হবে।
বিবৃতিতে বলা হয়েছে, তার নেতৃত্বে বিএনপি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ, আইনের শাসন এবং সুশাসন প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা পালন করবে।
বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বাধীনতা, শিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও প্রযুক্তি উন্নয়ন, কৃষি আধুনিকায়ন, শিল্পায়ন, মানবসম্পদ গঠন এবং যুব সমাজের জন্য মানসম্মত কর্মসংস্থান সৃষ্টিতে তার অবদান গুরুত্বপূর্ণ হবে।
জিয়া পরিষদ পবিপ্রবি ইউনিট বিশ্বাস প্রকাশ করেছে যে, তারেক রহমান স্বৈরাচার ও ফ্যাসিস্টমুক্ত নতুন বাংলাদেশ গঠনে অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞা কাজে লাগিয়ে বিএনপিকে আরও সুসংহত করবেন। তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন।