1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সিরিয়ায় ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রাঁর হোটেলের কাছে বোমা বিস্ফোরণ বান্দরবানে পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা, নাফাখুমে আটকা ৮৭ জন সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী খামেনির শোকযাত্রায় দেখা মিলেছে ‘নিহত’ ঘোষণা করা সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে! এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

হবিগঞ্জে চাঁদাবাজি মামলায় সমন্বয়ক সাকিব কারাগারে

মোঃসিজিল মিয়া চৌধুরী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে
হবিগঞ্জে চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক (বহিষ্কৃত) যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবসহ ৩ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক শাহেদুল আলম গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন, হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকার আব্দুল মতিনের ছেলে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিব (২৪) একই এলাকার পুরানহাটি নিবাসী শাহ আলমের ছেলে শিহাব আহমেদ (২০) এবং শহরতলীর নছরতপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে মোশারফ (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার আল মদিনা ট্রেডার্সের মালিক মোহাম্মদ জামাল মিয়ার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে সাকিবসহ ৩জনের বিরুদ্ধে।
অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই তাদের আটক করে। পরে আটককৃতদের হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় আল মদিনা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ জামাল মিয়া বাদী হয়ে দ্রুত বিচার আইনে চাঁদাবাজির অভিযোগে সাকিবসহ ৩ জনের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
বুধবার বিকেলে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ আসামিদের আদালতে সোপর্দ করে। আসামিদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বছরের ৭ মে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা, মামলা-বাণিজ্য এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এনামুল হক ওরফে সাকিবকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বহিষ্কার করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com