1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সিরিয়ায় ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রাঁর হোটেলের কাছে বোমা বিস্ফোরণ বান্দরবানে পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা, নাফাখুমে আটকা ৮৭ জন সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী খামেনির শোকযাত্রায় দেখা মিলেছে ‘নিহত’ ঘোষণা করা সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে! এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

পীরগঞ্জে আদিবাসী দরিদ্র পরিবারের মাঝে রংপুর YMCA-র শীতবস্ত্র বিতরণ ​

যিশাই মুরমু হীরা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

রংপুরের পীরগঞ্জে কনকনে শীত ও শৈত্যপ্রবাহের কবলে পড়া আদিবাসী দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন রংপুর YMCA। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে পীরগঞ্জস্থ YMCA ভবন প্রাঙ্গণে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

​রংপুর YMCA-র সভাপতি মি. সুশীল তিগ্গা-র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তীব্র শীতে অসহায় আদিবাসী পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রশংসনীয়। সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের এই ধরনের মানবিক কার্যক্রম শীতার্ত মানুষের কষ্ট লাঘব করবে।”
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পীরগঞ্জ উপজেলা শাখার সদস্য হ্যাপি মারান্ডি এবং জাতীয় আদিবাসী পরিষদ মিঠাপুকুর শাখার মহিলা নেত্রী আলোতি খালকো। তারা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা ও সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
​সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রংপুর YMCA-র সাধারণ সম্পাদক মি. লিটন মার্ক লাকড়া। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী আদিবাসী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কম্বল হাতে পেয়ে শীতার্ত মানুষগুলোর মুখে হাসির ঝিলিক দেখা যায়।
​আয়োজক সংগঠন রংপুর YMCA জানায়, “ঈশ্বর মঙ্গলময়” (God is Good) এই মূলমন্ত্রকে সামনে রেখে তারা প্রতিনিয়ত আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এই ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com