1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সিরিয়ায় ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রাঁর হোটেলের কাছে বোমা বিস্ফোরণ বান্দরবানে পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা, নাফাখুমে আটকা ৮৭ জন সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী খামেনির শোকযাত্রায় দেখা মিলেছে ‘নিহত’ ঘোষণা করা সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে! এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

ধামইরহাট উপজেলা মাধ্যমিক বেসরকারী শিক্ষক সমিতির লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ

ছাইদুল ইসলাম 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে
১৫ জানুয়ারি বৃস্হপতিবার, ধামইরহাট  উপজেলা মাধ্যমিক বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি মুকুল হোসেন ও সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম এর বিরুদ্ধে শিক্ষক সমিতির লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার  পাওয়া গেছে।
সমিতির একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে ভাউচার বিহীন খরচ, ব্যাংকের টাকা সহ লক্ষ লক্ষ টাকা পকেটস্থ করেছে । তারা দুজন সহ একটি সিন্ডিকেটের মাধ্যমে পরিকল্পিতভাবে বেসরকার শিক্ষকদের সমিতি থেকে টাকা হাতিয়ে নিয়েছে। তারা দীর্ঘদিন ধরে কোন হিসাব সাধারণ শিক্ষকদের না দিয়ে ক্ষমতা দেখিয়ে দাবিয়ে রেখেছেন। জানা যায় সিন্ডিকেটের মূল হোতা মকুল,তফিকুল সহ  অমল চন্দ্র মন্ডল,প্রধান শিক্ষক জাহানপুর উচ্চ বিদ্যালয়, সমিতির ক্যাশিয়ার ও আরো চার থেকে পাঁচ জন এই সিন্ডিকেটের সাথে জড়িত  ছিল।   গত পাঁচে আগস্ট বিগত সরকারের পতনের  পর সাধারণ শিক্ষকদের চাপা খোভ দেখা দেয় এবং  এক পর্যায়ে চাপের মুখে চার সদস্যের একটি অডিট কমিটি গঠন করা হয়।অডিট কমিটির সদস্য সচিব ছিলেন মো,আব্দুর রহমান প্রধান শিক্ষক সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, সদস্য মো,লুৎফর রহমান, প্রধান শিক্ষক ভেডম উচ্চ বিদ্যালয়, মোসা সাবিহা  ইয়াসমিন, প্রধান শিক্ষক ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়, মো,মামুন হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, লক্ষণপাড়া উচ্চ বিদ্যালয়।
অডিট কমিটি দীর্ঘদিন সমিতির আয় ব্যয়  যাচাই-বাছাই শেষে বিদ্যমান কমিটির বিরুদ্ধে না না অনিয়মের তথ্য প্রমাণ পান সেগুলো সাধারন শিক্ষকদের মাঝে তুলে ধরেন।
(১)সমিতির এফডিআর হতে অর্থ আত্মসাৎ,
(২)ভাউচার বিহীন খরচ
(৩)মিটিং ছাড়াই রেজুলেশনে অবৈধ স্বাক্ষর করে অর্থ উত্তোলন
(৪)সমিতির জেলা কমিটিতে ভাউচার ছাড়া বিপুল পরিমাণ  অর্থ জমার  তথ্য।
অডিট কমিটির তথ্য অনুযায়ী ধাম্ইরহাট বেসরকারি  মাধ্যমিক শিক্ষক সমিতির যাত্রা শুরু হয় ২০০৪ সাল থেকে। বর্তমান কমিটি গঠন হয় গত ২০২৪সালের মার্চ মাসে। বর্তমান সভাপতি মকুল হোসেন ২০১৮ সাল থেকেই সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। অডিট কমিটি ২০১৮ সাল থেকে আয় ব্যয়ের হিসাব দেখেন এবং বিপুল পরিমাণ অর্থ তসরুপের বিষয়টি উদঘাটন করেন।
অডিট কমিটি অডিট শেষে সভাপতি ও সেক্রেটারি সহ তাদের বারবার তাগাদা দিলেও সিন্ডিকেটের অন্যান্য সদস্য সুকৌশলে আড়ালে থাকার চেষ্টা করে। পরিশেষে সাধারণ শিক্ষকের চাপের মুখে সভাপতি দুই লাখ ৩৪ হাজার টাকা মোসলেকা দিয়ে অব্যাহতি চান।
অডিট কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক সদস্য বলেন আমরা সভাপতি কাছ থেকে আংশিক টাকা পেয়েছি এবং সভাপতি পদ ত্যাগ করেছেন।তিনি আরো বলেন  অন্য সদস্যের ব্যাপারে পরবর্তীতে কমিটি  সিদ্ধান্ত নিবে। বেসরকারি শিক্ষক সমিতির আগের কমিটি ভেঙ্গে দিয়ে নতুন করে ১১সদস্যের একটি এডহক  কমিটি গঠন করা হয়েছে। আগামীতে তারা   নির্বাচনের মাধ্যমে একটি নিয়মিত কোনটি গঠন করবেন।
কমিটির অন্য সদস্য বলেন আমরা সকল শিক্ষকদের গত কাল ১৪ জানয়ারী বিগত ২০২২সাল পর্যন্ত তাদের জমা টাকার লাভ সহ একটি অংশ ব্যাংক একাউন্ট এর মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে সমিতি ভালো চলে আর যেন কেউ সমিতির টাকার উপর লোভ করতে আগ্রহী না হয় সে জন্য আমরা সমিতির বড় একটা আমানত শিক্ষকদের মাঝে বন্টন করিয়েছি।
গত কাল সমিতির টাকা পেয়ে সন্ধায় প্রবীণ একজন শিক্ষক আক্ষেপ করে বলেন আমারা কষ্ঠ করে সমিতিতে চাঁদা দেই যাতে অবসরে ভালো একটা টাকা পাই,অথচ সেই টাকাই আমাদের মতো শিক্ষক নেতা আত্মসাৎ করে।এটা বড় আফসোস এর কথা,আল্লাহ তাদের মাফ করবেন না।আমি তাদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com