1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী খামেনির শোকযাত্রায় দেখা মিলেছে ‘নিহত’ ঘোষণা করা সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে! এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ

খাগড়াছড়ির পানছড়ি কেন্দ্রীয় দেবালয় মন্দিরে বেগম জিয়ার আত্মার প্রার্থনা ও স্মরণসভা

এস চাঙমা সত্যজিৎ স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার পানছড়ি বাজার কেন্দ্রীয় দেবালয় মন্দিরের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
আজ ১৬ জানুয়ারী ২০২৬  শুক্রবার বিকাল ৩ ঘটিকায় পানছড়ি উপজেলার পানছড়ি বাজার কেন্দ্রীয় দেবালয় মন্দিরের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন। দেবালয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি অর্জুন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো.  সিরাজুল ইসলাম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিমান কান্তি দেব। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন কমিটির সহসভাপতি  শুভাষ দেব। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীরা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com