1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী খামেনির শোকযাত্রায় দেখা মিলেছে ‘নিহত’ ঘোষণা করা সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে! এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ

নিয়ামতপুর থানা পরিদর্শন করেন নওগাঁ জেলার সুপার নওগাঁ

প্রতিনিধি মোঃ এমদাদুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে
অদ্য ১৬ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় নিয়ামতপুর থানা বার্ষিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি থানার সার্বিক প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং থানায় আগত সেবা প্রার্থীদের সাথে সদাচরণ নিশ্চিত করে দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। বিশেষভাবে মামলা, জিডি ও পুলিশ ক্লিয়ারেন্স সংক্রান্ত সেবা দ্রুততম সময়ে নিষ্পত্তির ওপর গুরুত্ব আরোপ করেন।
পুলিশ সুপার মহোদয় তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধি, নিয়মিত ও কার্যকর পেট্রোল জোরদারকরণ এবং মাদকবিরোধী অভিযান আরও গতিশীল করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে আরও গতিশীলতা, পেশাদারিত্ব ও জবাবদিহিতা বজায় রেখে কাজ করার জন্য তিনি থানার সকল অফিসার ও ফোর্সকে আহ্বান জানান।
পরিদর্শন শেষে সম্মানিত পুলিশ সুপার মহোদয় থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একটি সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার কোনো বিকল্প নেই।
এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় নিয়ামতপুর থানার সকল স্তরের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।নওগাঁ প্রতিনিধি
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com