1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী খামেনির শোকযাত্রায় দেখা মিলেছে ‘নিহত’ ঘোষণা করা সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে! এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

ধামইরহাট সিমান্তপ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল বিজিবি

এম,এস,আই ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে
নওগাঁর ধামইরহাটে পৃথক দুটি অভিযানে ভারতীয় নিষিদ্ধ ঘোষিত নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মালিক বিহীন ফেনসিডিল সিরাপ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন।
বিজিবি জানায়, শনিবার দিবাগত রাতে চকিলাম বিওপির সীমান্ত পিলার ২৬৬/১ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চকশব্দল এলাকায় একটি সরিষা ক্ষেতে অভিযানের সময় ১৪ হাজার ৬০০ পিচ ভারতীয় নেশা জাতীয় মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করা হয়েছে।
বিজিবি আরও জানায়, অপর এক অভিযানের সময় কালুপাড়া বিওপির সীমান্ত পিলার ২৭২ এমপি হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উস্তমাবাদ এলাকায় পাঁকা রাস্তার উপর মালিকবিহীন অবস্থায় ১২৬ বোতল নেশাজাতীয় কাশির সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com