1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী খামেনির শোকযাত্রায় দেখা মিলেছে ‘নিহত’ ঘোষণা করা সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে! এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

দোকানের কর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর, তিনজন আটক

মো: আখতারুজ্জামান সোহাগ জয়দেবপুর উপজেলা প্রতিনিধি,
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৩১২ বার পড়া হয়েছে
গাজীপুরের কালীগঞ্জে দোকানের এক কর্মীকে মারধরের হাত থেকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক ব্যবসায়ী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
শনিবার (তারিখ) বেলা ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভার বড়নগর সড়ক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।
নিহত ব্যবসায়ীর নাম লিটন চন্দ্র ঘোষ ওরফে কালি (৫৫)। তিনি চান্দাইয়া এলাকার নির্মল চন্দ্র ঘোষ ওরফে কালুর ছেলে এবং ওই এলাকায় অবস্থিত ‘বৈশাখী সুইটমিট অ্যান্ড হোটেল’-এর মালিক।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন বালীগাঁও এলাকার মৃত তারা মিয়ার ছেলে মোহাম্মদ স্বপন মিয়া (৫৫), তার স্ত্রী মাজেদা খাতুন (৪৫) ও তাদের ছেলে মাসুম মিয়া (২৮)।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বেলা ১১টার দিকে মাসুম মিয়া হোটেলে গেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানের কর্মী অনন্ত দাশ (১৭)-এর সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে মাসুমের বাবা ও মা ঘটনাস্থলে এসে মারামারিতে জড়িয়ে পড়েন।
এ সময় পরিস্থিতি শান্ত করতে ব্যবসায়ী কালি ঘোষ এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এক পর্যায়ে বেলচা দিয়ে তার মাথায় আঘাত করা হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর আশপাশের লোকজন তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com