1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী খামেনির শোকযাত্রায় দেখা মিলেছে ‘নিহত’ ঘোষণা করা সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে! এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

শ্রীমঙ্গলে ডিডাফের শীতবস্ত্র বিতরণ

দেওয়ান মাসুকুর রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২৩১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৭ জানুয়ারি ২০২৬ : বেসরকারি সেচ্ছাসেবী সংস্থা ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) নিবন্ধন নং-১৪৩২৯/২০২৫ সিলেট বিভাগের উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারী ২০২৬) সকাল ১১টায় শ্রীমঙ্গলের গুহ রোডস্থ হিলসাইড গেস্ট হাউস প্রাঙ্গণে ডিডাফ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি অশোক কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডিডাফ সিলেট বিভাগীয় কমিটির সমন্বয়কারী রিপন কান্তি ধর রুপক।
বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল মিয়া, মৌলভীবাজার জেলা সমন্বয়কারী মো. বশির আহমদ হাজারী।
এসময় শ্রীমঙ্গল ডিডাফ কমিটির সমন্বয়কারী ও দৈনিক ডেসটিনি পত্রিকার প্রতিনিধি ভি. ডা: রাধাকান্ত দাশ, সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিন, প্রচার সম্পাদক মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক মো. ফখরুল ইসলাম, অর্থ সম্পাদক সুখেন্দ্র কুমার দাস প্রমুখ সহ ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, আগামিতে ডিডাফ সেবামূলক কাজে সকল পর্যায়ে অংশগ্রহণ করবে এবং অসহায় মানুষের পাশে থেকে ডিডাফ সিলেট বিভাগের কার্যকরি কমিটি বিশেষ ভূমিকা রাখবে।
সভার শুরুতে ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান মাসুদ পারভেজ ও ডিডাফ কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া ও প্রার্থনা করা হয়। পরে চা-নাস্তার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com