1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী খামেনির শোকযাত্রায় দেখা মিলেছে ‘নিহত’ ঘোষণা করা সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে! এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

দুর্গাপুরে কেন্দ্রীয় ঈদগাহ সিসি উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক লায়লা নুর তানজু

মোঃ নাসিরউদ্দিন ক্রাইম রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে
রাজশাহীর দুর্গাপুর পৌরসভার উদ্যোগে থানা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে চলমান সিসি উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন দুর্গাপুর পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নুর তানজু। রবিবার(১৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে তিনি উন্নয়নাধীন ঈদগাহ এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে পৌর প্রশাসক বলেন, দুর্গাপুর পৌরসভা সরকারের কাছ থেকে যে বরাদ্দ পাচ্ছে, তা শতভাগ জনস্বার্থে ও উন্নয়নমূলক কাজে ব্যয় করা হচ্ছে। পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিক সুবিধা বাড়ানোই পৌরসভার প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গড়ে তুলতে পৌর প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
থানা কেন্দ্রীয় ঈদগাহ মাঠটি দুর্গাপুর পৌর এলাকার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক স্থান। প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ বিভিন্ন ধর্মীয় আয়োজন ও সামাজিক অনুষ্ঠানে বিপুল সংখ্যক মুসল্লি ও সাধারণ মানুষের সমাগম ঘটে এখানে। দীর্ঘদিন ধরে মাঠটির অবকাঠামোগত দুর্বলতার কারণে ঈদের জামাতে মুসল্লিদের নানা ভোগান্তির শিকার হতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা-পানির সমস্যা আরও প্রকট আকার ধারণ করত।
এই বাস্তবতা বিবেচনায় নিয়ে দুর্গাপুর পৌরসভার উদ্যোগে ঈদগাহ মাঠে সিসি ঢালাইয়ের মাধ্যমে টেকসই উন্নয়ন কাজ শুরু করা হয়। এতে ঈদের জামাতসহ বিভিন্ন অনুষ্ঠানে আগত মুসল্লি ও দর্শনার্থীদের চলাচল সহজ হবে এবং পরিবেশ আরও পরিচ্ছন্ন থাকবে বলে আশা প্রকাশ করেন পৌর প্রশাসক।
পরিদর্শনকালে লায়লা নুর তানজু সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাজের মান ও নির্ধারিত সময়সীমা মেনে কাজ সম্পন্ন করার বিষয়ে কঠোর নির্দেশনা দেন। তিনি বলেন, উন্নয়ন কাজের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। জনগণের করের টাকা যেন যথাযথভাবে ব্যবহার হয়, সে বিষয়ে পৌর প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ঈদগাহ মাঠের উন্নয়ন কাজ সম্পন্ন হলে বড় ধর্মীয় জমায়েতগুলো আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে। এতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনাও সহজ হবে বলে তিনি মন্তব্য করেন।
এ ছাড়া পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) শাহাবুল হক, পৌরসভা কার্যালয়ের কার্য সহকারী রতন কুমার ঘোষসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় বাসিন্দারা ঈদগাহ মাঠের উন্নয়ন কাজকে স্বাগত জানিয়ে বলেন, এই কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। তারা দ্রুত ও মানসম্মতভাবে কাজ শেষ করার জন্য পৌর প্রশাসনের প্রতি প্রত্যয় ব্যক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com