জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান ঢাকা – ১৫ আসনে আগ থেকেই প্রার্থী দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। অন্যদিকে এতদিন বরিশাল- ৫ ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি ফয়জুল করীমের আসনে জামায়াতের প্রার্থী থাকলেও আজ জামায়াতের পক্ষ থেকে জানানো হয়; চরমোনাই’র নায়েবে আমীরের আসনে প্রার্থী প্রত্যাহার করবে। দারুণ রাজনীতি। শ্রদ্ধাবোধের রাজনীতি; যদিও একটু দেরি!
ড. তাহের সাহেব বলেছেন- জুলাই বিপ্লবে ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা আছে। সেই ভূমিকাকে শ্রদ্ধা জানিয়ে তারা তাদের প্রার্থী প্রত্যাহার করতে চায়। যেহেতু চরমোনাই’র পীর, ইসলামী আন্দোলনের আমীর মুফতি রেজাউল করীম সাহেব নির্বাচন করছে না; সেহেতু দলের নায়েবে আমীর মুফতি ফয়জুল করীমের আসনে জামায়াত তাদের প্রার্থী প্রত্যাহার করবে। এটা রাজনৈতিক সৌন্দর্য। চমৎকার বুঝাপড়া।
অন্যদিকে আজ ১৮ জানুয়ারির বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে জানানো হয়; তাঁরা এককভাবে ২৬৮ আসনে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। বাকী ৩২ আসনে যেহেতু তারা প্রার্থী দেয়নি; সেহেতু তাঁরা জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের মধ্যে ফ্যাসিবাদ বিরোধীদের জন্য আসন ভিত্তিক সৎ, যোগ্যদের সমর্থন দেবে।
রাজনীতি যে বুঝার বুঝে নেন! না বুঝলে ভোট দিয়ে বাসায় গিয়ে ঘুম দেন।