1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী খামেনির শোকযাত্রায় দেখা মিলেছে ‘নিহত’ ঘোষণা করা সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে! এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

পাবনার ফরিদপুরে নিখোঁজের পাঁচ দিন পর স্কুলছাত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

মোঃ আব্দুল কুদ্দুস বিশেষ প্রতিনিধি পাবনা
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর সুরাইয়া খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীর হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রাম সংলগ্ন একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুরাইয়া খাতুন ফরিদপুর উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের জন্তিহার গ্রামের স্বপন খানের মেয়ে। সে জন্তিহার আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ  ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি বিকেলে সুরাইয়া নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে ১৬ জানুয়ারি তার দাদা আব্দুল জব্বার খান ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর দুই দিন পর রোববার সকালে স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে একটি ডোবার পানিতে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় একটি লাশ ভাসতে দেখতে পান। খবর পেয়ে সুরাইয়ার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন। পরে পুলিশকে জানানো হলে দুপুরে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে। এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আকনজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com