1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির শোকযাত্রায় দেখা মিলেছে ‘নিহত’ ঘোষণা করা সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে! এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক

মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত

মোঃ মাহিন খান ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে
ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণার দ্বিতীয় দিনে কাঁঠালিয়ায় কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে তিনি কাঁঠালিয়া উপজেলার ১নং চেচরী রামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান এবং উত্তর চেচরী গ্রামের মরহুম আব্দুল জব্বার মাওলানার কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এরপর গোলাম আজম সৈকত কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নির্বাচনী বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি পান্না মুন্সী, জেলা যুবদলের সদস্য হালিম শিকদার, কাঁঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কাঁঠালিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব শহিদুল হাওলাদার, ৫নং শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, কাঁঠালিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খোকন, ৫নং শৌলজালিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি কাইয়ুম হাওলাদার, ৬নং আওরাবুনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি রুবেল হাওলাদারসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় গোলাম আজম সৈকত বলেন, কাঁঠালিয়া এলাকার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত। তিনি বলেন, “দল-মত নির্বিশেষে সবাই যদি একটি প্রতীকে ঐক্যবদ্ধ হয়, তাহলে সেই প্রতীকের পক্ষে কাজ করা সম্ভব হবে। আমরা এই আসনে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত রাজনীতি দেখতে চাই।”
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। জাল ভোট, অনিয়ম বা কোনো ধরনের কারচুপি যেন না হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। মনোনয়ন বৈধ হওয়ার পর জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন এই স্বতন্ত্র প্রার্থী।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com