1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির শোকযাত্রায় দেখা মিলেছে ‘নিহত’ ঘোষণা করা সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে! এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক

শিক্ষার্থীদের প্রতিবাদে অবরুদ্ধ অধ্যক্ষ, পরে উদ্ধার

Miah Suleman
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের সাধারণ শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ মোস্তফা কামালের বিরুদ্ধে বিক্ষোভ করেছে।ভর্তির নামে অনিয়ম, অতিরিক্ত অর্থ আদায়, দুর্নীতি ও শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে শিক্ষার্থীরা অধ্যক্ষকে তার নিজ কক্ষে অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেন।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজে এ ঘটনা ঘটে। রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে অধ্যক্ষকে অবরুদ্ধ করা হয়। প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিকেল ৩টার দিকে তাকে উদ্ধার করা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নির্ধারিত নীতিমালা উপেক্ষা করে ভর্তি ফি’র পাশাপাশি একসঙ্গে ৮ মাসের অগ্রিম বেতন আদায় করা হচ্ছে। এতে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে মোট ৫ হাজার ৯৫০ টাকা নেওয়া হয়, যা সাধারণ ও নিম্নআয়ের পরিবারের শিক্ষার্থীদের জন্য চরমভাবে কষ্টসাধ্য ও অমানবিক।
এছাড়া অতিরিক্ত পরীক্ষা ফি আদায়, স্বৈরাচার সম্পর্কিত বই সংবলিত পাঠাগার স্থাপন এবং অধ্যক্ষের অশোভন আচরণেও শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন।
এই অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে তাকে অবরুদ্ধ করেন। পরে উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে অধ্যক্ষকে উদ্ধার করেন।
অভিযোগের জবাবে অধ্যক্ষ মোস্তফা কামাল বলেন, কলেজের জমিদাতারা ফান্ড থেকে অর্থ দাবি করায় তিনি অপারগতা প্রকাশ করলে ক্ষুব্ধ একটি পক্ষ শিক্ষার্থীদের ব্যবহার করে এ ঘটনা ঘটিয়েছে। তিনি দাবি করেন, পাঠাগারের বইগুলো মবকারীরা বের করে সাজিয়ে ছবি ও ভিডিও ধারণ করেছে।
উপজেলা সহকারী কমিশনার সালাউদ্দিন বিশ্বাস জানান, কলেজের সমস্যা সমাধানে গভর্নিং বডি পরবর্তী সিদ্ধান্ত নেবে। কলেজের ইউএনও ও গভর্নিং বডির সভাপতি সানজিদা রহমান বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- সূত্রের খবর।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com