তাড়াইলে যৌথবাহিনির অভিযানে দুই ড্রেজার মালিক ভূমিদস্যুকে আটক করা হয়। তাদের দু’জন প্রত্যেককে এক লাখ করে দুই লাখ টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়। উক্ত টাকা অনাদায়ে ৬ মাস জেল এবং সাথে অতিরিক্ত তিন মাস সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী তাড়াইল।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১০:৪০ ঘটিকায় তাড়াইল ভেরনতলা বন্দে এই অভিযান চালানো হয় এবং বেলা ১২:১০ ঘটিকা পর্যন্ত চলে। যৌথবাহিনির উপস্থিতি টের পেয়ে অপরাধীরা বন্দের চতুর্দিকে এলোপাতাড়ি দৌড়তে থাকে যৌথবাহিনির সদস্যরাও তাদের পিছু আক্রমন করে দুইজনকে ধরতে সক্ষম হয়।তারা হলেন, লিটন (৪৫) পিতা: মৃত মনতাজ উদ্দিন, গ্রাম: পশ্চিম সাচাইল এবং ফারুক মিয়া, পিতা: মৃত: আকবর আলী, গ্রাম: পংপাচিহা।
প্রত্যাককে ১ লাখ টাকা করে দুইজনকে দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাস জেল সাথে অতিরিক্ত আরও তিন মাস সাজা দিয়ে তাড়াইল থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়। এসময় তাড়াইল উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদ কর্মী ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
যৌথবাহিনির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা জানান, তাড়াইলে মাদক, জুয়া, অনিয়ম-দুর্নীতি ও অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এসব অপরাধীদের ধরতে তাড়াইলবাসীর সহযোগিতা চাই।
প্রয়োজনে তাড়াইল সহিলাটি আর্মি ক্যাম্পে অভিযোগ করুন অথবা অভিযোগ বক্সে লিখিত অভিযোগ জমা দিয়ে সহযোগিতা করুন।