1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির শোকযাত্রায় দেখা মিলেছে ‘নিহত’ ঘোষণা করা সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে! এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক

কটূক্তিমূলক মন্তব্যকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকির অভিযোগ মুফতি আমির হামজার ফেসবুক স্টাটাস ঘিরে তীব্র আলোচনা

বার্তা প্রেরক, এস.এম. খালিদ হাসান স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্যের জেরে আলোচিত ধর্মীয় বক্তা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজা(সংসদ সদস্য পদপ্রার্থী কুষ্টিয়া- ৩)কে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগ করেছেন স্বয়ং মুফতি আমির হামজা নিজেই।
বিষয়টি সামনে আসে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে। সেখানে তিনি উল্লেখ করেন, গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। স্ট্যাটাসে তিনি লেখেন, “মৃত্যুর জন্য আমি সবসময় প্রস্তুত আছি”—এমন মন্তব্যের মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসে মুফতি আমির হামজা আরও জানান, তার অনুপস্থিতিতে কুষ্টিয়ায় ‘ইনসাফ কায়েমের’ দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে, তা যেন কোনোভাবেই থেমে না যায়। এ জন্য তিনি তার সমর্থক ও অনুসারীদের প্রতি আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।
এছাড়াও স্ট্যাটাসে তিনি একটি আবেগঘন বার্তা দেন। সেখানে তিনি তার তিন কন্যা সন্তানের প্রতি খেয়াল রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া। কেউ কেউ বিষয়টিকে মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্ন হিসেবে দেখছেন, আবার অনেকে কটূক্তিমূলক মন্তব্য ও হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন। বিভিন্ন মহল থেকে পরিস্থিতি শান্ত রাখার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণের আহ্বানও জানানো হচ্ছে।
এ বিষয়ে এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পুরো বিষয়টি ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উত্তাপ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com