1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির শোকযাত্রায় দেখা মিলেছে ‘নিহত’ ঘোষণা করা সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে! এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক

পিরোজপুরে তক্ষকসহ বন্যপ্রাণী কারবারি আটক

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে
পিরোজপুরের নাজিরপুরে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষকসহ একজনকে আটক করেছে ডিবি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম।
রোববার (১৮ জানুয়ারি) রাতে নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন থেকে ২টি তক্ষকসহ বদরুল ইসলাম নামের এক যুবককে আটক করে ডিবি পুলিশ। আটক বদরুল ইসলাম (৩৭) নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামের মৃত মহল আলী সেখের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রাম থেকে ২টি তক্ষকসহ এক যুবককে আটক করা হয়। আটক যুবক বদরুল ইসলাম দীর্ঘদিন ধরে তক্ষকসহ বিভিন্ন বন্যপ্রাণী কারবারের সঙ্গে জড়িত।
গোয়েন্দা শাখার ওসি মোঃ আরিফুল ইসলাম জানান, রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে বদরুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তক্ষক কারবারের সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com