1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির শোকযাত্রায় দেখা মিলেছে ‘নিহত’ ঘোষণা করা সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে! এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক

তারেক রহমানের বরিশালে আগমনী জনসভায় জনসমাগম অতীতের সব রেকর্ড ভাঙবে

মো:মোর্শেদ আলম শাওন, বরিশাল প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল আগমনকে ঘিরে মহাসমাবেশের জনসমাগম অতীতের সব রেকর্ড ভেঙে দেবে বলে জানিয়েছে বিএনপি নেতারা।

২৬ জানুয়ারির মহাসমাবেশ সফলভাবে সম্পন্ন করতে রোববার (১৮ জানুয়ারি) বিকেলে নগরীর বরিশাল ক্লাবে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ কথা জানান নেতারা।

এসময় বরিশাল বিভাগের ৮টি সাংগঠনিক জেলার নেতাকর্মীসহ ২১ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে নেতাকর্মীরা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন।

এসময় বক্তব্য দেন, বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার, বরিশাল-১ আসনের জহির উদ্দিন স্বপন, বরিশাল-৬ আসনের প্রার্থী আবুল হোসেন খান,হিজলা মেহেন্দিগন্জ -৪ আসনের প্রার্থী  রাজিব আহসান, ভোলা ৩ আসনের মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ প্রমুখ।

বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের সভাপতিত্বে এবং সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নুর সঞ্চালনায় এই সভা হয়।

ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনের বিএনপির প্রার্থী মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, বাংলাদেশের জনগণ ভোট দেওয়া ভুলে গিয়েছিল। গত ১৬ বছরে প্রহসনের নির্বাচন হয়েছে। দেশবাসী নেতৃত্বে মাফিয়া হাসিনার পতন হয়েছে। গণতন্ত্রহীন বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ হয়েছে। আশা করি সবাই ধানের শীষে ভোট দেবেন, যার মধ্য দিয়ে দেশের উন্নয়ন হবে।

তিনি আরও বলেন, বরিশাল বিএনপির ঘাঁটি। এখানে প্রতিটা জেলার জনপ্রতিনিধিরা প্রতিযোগিতামূলকভাবে জনগণ নিয়ে বের্লসপার্ক মাঠে উপস্থিত হবেন। আশা করছি অতীতের সব রেকর্ড ভেঙে একটি বিশাল জনসমুদ্র পরিণত হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com