1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাতলায় বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার ফুলবাড়ীতে যুবকদের প্রশিক্ষণ শেষে সেমাই-চিনি ও ইফতার বিতরণ মাগুরা শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ মাগুরায় সার খুচরা বিক্রেতা নিয়োগ বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন মাগুরা ১ আসনের এমপি’র রাজনৈতিক সচিব হলেন রুবাইয়াত হোসেন খান সম্মিলিত সার ডিলার নীতিমালা-২০২৫ বাতিলের দাবিতে পিরোজপুরে খুচরা বিক্রেতাদের মানববন্ধন কক্সবাজার অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের জানাজা অনুষ্টিত ঈশ্বরদীতে আগুনে পুড়ে বাড়ি ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি শালিখায় প্রাতঃভ্রমণে বেরিয়ে হামলার শিকার ব্যবসায়ী বড়াইগ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ড: কৃষকের গরু-ছাগল পুড়ে ছাই

আমাকে ক্ষ্যাপাবেন তো হাফপ্যান্ট খুলে যাবে, হাংকিপাংকি করবেন না: মির্জা আব্বাসকে পাটওয়ারী

রবিউল বাপ্পী
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

‘আমরা আপনার বিরোধিতা করতে চাই না। কিন্তু নাসীরুদ্দীনকে ক্ষ্যাপাবেন তো আপনার হাফপ্যান্ট খুলে যাবে। আমরা শেখ হাসিনার হাফপ্যান্ট খুলে দিয়েছিলাম, শুধু হাফপ্যান্ট খুলে দিইনি তাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলাম। আমার সঙ্গে কখনো হাংকিপাংকি করবেন না।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে উদ্দেশ করে এসব কথা বলেন একই আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ শনিবার নির্বাচনী প্রচারণা সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন বলেন, ‘তোমার টাকা আছে…আমরা শুনতে পাচ্ছি গাড়িতে করে তারা হকিস্টিক, স্ট্যাম্প নিয়ে ঘোরাফেরা করে। গুলিস্তানে নাকি স্ট্যাম্প এবং হকিস্টিক পাওয়া যাচ্ছে না।

সব নাকি বিক্রি হয়ে গিয়েছে। আসুন, খেলা হবে…দেখি কেমন খেলা খেলতে পারেন। মেরে ফেলবেন…এক হাদি মারা গিয়েছে, লক্ষ হাদি এই আসনে দাঁড়াবে তবু এই ৮ আসন আমরা ছাড়ব না।’ বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপির অসংখ্য ভাই বাংলাদেশে নির্যাতিত হয়েছিল।

একটা দিনও তো আপনারা তাদের কথা বলেন না। যাদের রক্তের ওপরে দাঁড়িয়ে ঋণখেলাপিদের, দ্বৈত নাগরিকদেরকে বিদেশ থেকে আইসা নমিনেশন দিচ্ছেন এই মানুষগুলার বদদোয়ায় আপনারা ছারখার হয়ে যাবেন।’

নাসীরুদ্দীন পাটওয়ারী শুধু নেগেটিভ কথা বলেন—এমন একটি প্রোপাগান্ডা চালু করা হয়েছে বলে দাবি করেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘পজিটিভ কথাটা হলো আমরা চান্দাবাজদের এখান থেকে উচ্ছেদ করতে চাই, এটাই বাংলাদেশের পজিটিভ কথা। দুর্নীতি, সন্ত্রাসকে উচ্ছেদ করতে চাই।

কারণ এসব সন্ত্রাসীর কারণে আমার আর কোনো ওসমান হাদি ভাই যেন শহীদ না হন।’

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com