1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কিশোর গ্যাং মামলায় প্রবাসী প্রান্ত হাওলাদারের মুক্তির দাবিতে মানববন্ধন বানারীপাড়ায় জামায়াত প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ কক্সবাজার খুরুশকুলে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২ ভোলা-১ এ ভেলুমিয়া ৩নং ওয়ার্ডে জামায়াতের সন্ত্রাসী কর্তৃক হাতপাখার নেতাকর্মী ও তাদের পরিবারের উপর নৃশংস হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে নওগাঁ ১ আসনে স্বতন্ত্র প্রার্থী ধানের শীষ ও দাঁড়িপাল্লা পাল্টাপাল্টি লড়াই। আমরা সহাবস্থানের রাজনীতি পছন্দ করি — মাহবুবের রহমান শামীম নেছারাবাদে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: একজন গ্রেপ্তার ‎ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হিন্দু–মুসলিম ঐক্য – সকল সম্প্রদায়ের নিরাপত্তার প্রতিশ্রুতি -জহির উদ্দিন স্বপন বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা

লোহাগাড়া উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময়

সুমন মজুমদার
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লোহাগাড়া উপজেলার হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান,ঐক্য পরিষদ  নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা ৫ ফেব্রুয়ারী বিকালে উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী লোহাগাড়া উপজেলা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মোঃ আসিফুর রহমান (পিএসসি), লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত প্রশান্ত কুমার ভৌমিক, বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার নীলমনি মোহান্ত,লোহাগাড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য  পলাশ দাশ প্রমুখ। সভায় নির্বাচনের বিষয়ে মত বিনিময় করেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি লায়ন তপন কান্তি দাশ, যুগ্ম সাধারন সম্পাদক প্রকৌশলী আশুতোষ দাশ,  বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ’র নির্বাহী সভাপতি সুভাষ চন্দ্র নাথ, বৌদ্ধ ঐক্য পরিষদ নেতা তুষার কান্তি বড়ুয়া,উপদেষ্টা অবসর প্রাপ্ত শিক্ষক লালেন্দ্র নাথ বড়ুয়া, বাংলাদেশ  পুজা উদযাপন পরিষদ, লোহাগাড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক অধ্যাপক বাবলু শংকর নাথ, বাগীশিক লোহাগাড়া উপজেলা সংসদ’ সভাপতি মধু কান্তি দাশ,  সাধারণ সম্পাদক সাংবাদিক খোকন সুশীল, সাবেক সভাপতি প্রসেনজিৎ পাল, প্রদীপ কুমার দাশ প্রমুখ। মত বিনিময় সভায় ইউএনও সাইফুল ইসলাম বলেন, আমরা উৎসবমূখর পরিবেশে আপনাদেরকে এব নির্বাচন উপহার দিতে চাই এবং সেজন্য আমরা বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড, বাংলাদেশ পুলিশ, আনসার বাহিনীদের নির্বাচনের আগে থেকেই কাজ করে যাচ্ছি। বাংলাদেশ সেনাবাহিনীর লোহাগাড়া উপজেলা ক্যাম্পের প্রধান মেজর আসিফুর রহমান বলেন, লোহাগাড়া উপজেলার ৬৭ টি ভোট কেন্দ্রে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে সেজন্য আমরা নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত   করার জন্য দিবারাত্রি কাজ করে যাচ্ছি। আমরা চাই যাতে সবাই উৎসবমূখর পরিবেশে ভোট দিতে পারেন।   লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত প্রশান্ত কুমার ভৌমিক বলেন, আমরা থানা প্রশাসন ও প্রস্তুত আছি যাতে  সবাই নির্ভয়ে,নির্বিঘ্নে ভোট দিতে পারেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com