1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাদুল্লাপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সমকালের সোহেল, সম্পাদক যমুনা টিভির পলাশ কিশোর গ্যাং মামলায় প্রবাসী প্রান্ত হাওলাদারের মুক্তির দাবিতে মানববন্ধন বানারীপাড়ায় জামায়াত প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ কক্সবাজার খুরুশকুলে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২ ভোলা-১ এ ভেলুমিয়া ৩নং ওয়ার্ডে জামায়াতের সন্ত্রাসী কর্তৃক হাতপাখার নেতাকর্মী ও তাদের পরিবারের উপর নৃশংস হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে নওগাঁ ১ আসনে স্বতন্ত্র প্রার্থী ধানের শীষ ও দাঁড়িপাল্লা পাল্টাপাল্টি লড়াই। আমরা সহাবস্থানের রাজনীতি পছন্দ করি — মাহবুবের রহমান শামীম নেছারাবাদে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: একজন গ্রেপ্তার ‎ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হিন্দু–মুসলিম ঐক্য – সকল সম্প্রদায়ের নিরাপত্তার প্রতিশ্রুতি -জহির উদ্দিন স্বপন বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা: সৃজনশীল স্কুলের টুর্নামেন্টের যাত্রা শুরু

লক্ষ্মণ রায়   
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের দেবীগঞ্জে সৃজনশীল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে প্রাক্তন এসএসসি ব্যাচ ২০২২ থেকে ২০২৬ সালের শিক্ষার্থী এবং স্বাগতিক হিসেবে বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রমধর্মী টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা, সৌহার্দ্য ও দলগত মানসিকতা গড়ে তুলতেই এই আয়োজন।
এই টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো—
২০২২ সালের দল সৃজনশীল চ্যালেঞ্জার,
২০২৩ সালের দল দূরন্ত সৃজনশীল,
২০২৪ সালের দল সৃজনশীল নেক্সট জেন,
২০২৫ সালের দল আলোকিত সৃজনশীল,
২০২৬ সালের দল সৃজনশীল টাইটান্স
এবং স্বাগতিক দল হিসেবে রয়েছে
সৃজনশীল ফায়ার ফিনিক্স
আজ শনিবার, ৭ ফেব্রুয়ারি দেবীগঞ্জ উপজেলার সোনাহার উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ২০২৩ সালের দল দূরন্ত সৃজনশীল এবং ২০২৪ সালের দল সৃজনশীল নেক্সট জেন।
সৃজনশীল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম বলেন,
“সম্মানিত আমার প্রিয় শিক্ষক-শিক্ষিকা ও আমার প্রিয় শিক্ষার্থীরা, সৃজনশীল স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও সৌহার্দ্যের শিক্ষা দেয়। আজকের এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা, পরিশ্রম ও দলগত চেতনার পরিচয় দেবে—এটাই আমাদের প্রত্যাশা। আমি বিশ্বাস করি, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ শিক্ষার্থীদের মননশীল, সাহসী ও সুস্থ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই আয়োজন সফল করতে যাঁরা পরিশ্রম করেছেন—শিক্ষক ও আয়োজকদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবশেষে, অংশগ্রহণকারী সকল খেলোয়াড়ের প্রতি শুভকামনা রইল। তোমরা সবাই খেলো শৃঙ্খলা, সৌহার্দ্য ও খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়ে।”
টুর্নামেন্টটি ঘিরে শিক্ষার্থী,  শিক্ষক ও দর্শকদের   মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সবাই আশা করছেন, এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব আরও দৃঢ় করবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com