1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গণঅধিকার পরিষদের মুখপাত্রের দায়িত্ব পেলেন আবু হানিফ এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই বাঁচল কোটি টাকা পত্নীতলায় ২০ পিস ট্যাপেন্টাডলসহ দুই খুচরা মাদক কারবারি গ্রেপ্তার সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত : রাষ্ট্রপতি ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী

নবনির্বাচিত এমপি এস এম জিলানীর সঙ্গে টুঙ্গীপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

KM Mukul
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে
১৪-০২-২০২৬-গোপালগঞ্জ–৩ সংসদীয় আসন-২১৭ ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এস এম জিলানী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) মনোনীত ধানের শীষের প্রার্থী ছিলেন এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি।
নির্বাচনের পরদিন ১৩ ফেব্রুয়ারী রাত ৯ টার সময়  উপজেলার পাটগাতী নবনির্বাচিত এমপির নিজ বাসভবনে তার সঙ্গে টুঙ্গীপাড়া প্রেসক্লাব-এর সাংবাদিকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসক্লাবের সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানান।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দেশ বুলেটিন এর প্রতিনিধি শওকত হোসেন মুকুল এবং সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব-এর টুঙ্গীপাড়া উপজেলা সংবাদদাতা মোঃ আফজাল হোসেন। আরও উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক-এর উপজেলা প্রতিনিধি মাইনুল হক সাজু, দৈনিক আমার সংবাদ-এর উপজেলা প্রতিনিধি এস এম বিপুল ইসলাম, দৈনিক গণমুক্তি-এর উপজেলা প্রতিনিধি মোঃ রাকিবুজ্জামানসহ অন্যান্য সাংবাদিকরা।
এ সময় এমপি এস এম জিলানী সাংবাদিকদের প্রতি সত্যনিষ্ঠ ও বাস্তবধর্মী সংবাদ উপস্থাপনের আহ্বান জানান। তিনি সুন্দর ও ডিজিটাল দেশ গঠন এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com