1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গণঅধিকার পরিষদের মুখপাত্রের দায়িত্ব পেলেন আবু হানিফ এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই বাঁচল কোটি টাকা পত্নীতলায় ২০ পিস ট্যাপেন্টাডলসহ দুই খুচরা মাদক কারবারি গ্রেপ্তার সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত : রাষ্ট্রপতি ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী

রায়পুরে নিঁখোজের দুইদিন পর সুপারি বাগানের বালুর স্তুুপ থেকে অটোচালকের লাশ উদ্ধার

মোঃ লিটন হোসেন 
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের পাটোয়ারী রাস্তার মাথা এলাকার মন্তাজ পাটোয়ারী  বাড়িতে এ ঘটনা ঘটেেছে।
 নিখোঁজের দুইদিন পর বাড়ীর কাছে সুপারি বাগানের বালুর স্তুপ থেকে উদ্ধার করা হয়েছে অটোচালক সোহাগ হোসেনের লাশ।
অটোচালক সোহাগ একই এলাকার লালগাজি মিজি বাড়ীর-তাজল ইসলামের ছেলে। স্ত্রী-শাহিনুর-বেগম ৮ মাস গর্ভবতি। স্বামীর খুনের খবরে স্ত্রী ও মা অচেতন অবস্থায় রয়েছেন।
শনিবার ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুপুরে থানার পুলিশ, সাবেক চেয়ারম্যান,  গ্রামপুলিশ ও স্বজনরা সোহাগের লাশ সনাক্ত করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে (১২ ফেব্রুয়ারী) ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটের বাড়ি থেকে নিখোঁজ হয় সোহাগ।
সোহাগের ভাই, স্ত্রী মা জানান, ঘটনার দিন সকালে সোহাগ নির্বাচনে ঘর থেকে বের হয়ে যায়। এরপর আর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তাঁদের সঙ্গে কারও বিরোধ নেই। কে বা কারা খুন করেছে বলতে পারছেনা। তবে সে অনলাইনে জুয়ায় আশক্ত ছিলো।। এ কারণে হয়তো হত্যা করে পাশ্ববর্তী এলাকার সুপারি বাগানের ভেতরে বালুর স্তুপে পুঁতে রাখে।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, অটোচালক সোহাগের লাশ তাদের বাড়ীর পাশ্ববর্তী সুপারি বাগানের বালুর স্তুপ থেকে শনিবার দুপুর ১২টায় উদ্ধার করা হয়েছে। এঘটনায় হত্যা মামলা দায়েরর প্রস্তুতি চলছে। ঘাতকদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com