তাঁর এই ধারাবাহিক বিজয়ে উচ্ছ্বাসে ভাসছে পুরো নির্বাচনী এলাকা। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা—দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও দলের প্রতি অবদানের স্বীকৃতি হিসেবে এবার তিনি মন্ত্রিসভায় স্থান পেতে পারেন।
নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বরগুনা-২ আসনে আনন্দ-উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সমর্থকরা তাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন। এলাকাবাসীর মতে, টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া নুরুল ইসলাম মনির প্রতি জনগণের আস্থা ও গ্রহণযোগ্যতার প্রমাণ।
স্থানীয়দের আশা, মন্ত্রিসভায় দায়িত্ব পেলে তিনি বরগুনা-২ আসনের চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেগবান করবেন। বিশেষ করে নদীভাঙন রোধ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন প্রকল্প গ্রহণ এবং কর্মসংস্থান সৃষ্টি—এসব বিষয়ে তাঁরা আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন।
এ বিষয়ে একাধিক স্থানীয় নেতা বলেন, “নুরুল ইসলাম মনি দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দল ও জনগণের প্রতি তাঁর অবদান বিবেচনায় আমরা আশা করছি, এবার তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পাবেন।”
তবে মন্ত্রিসভা গঠন সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং নির্বাচনী সাফল্যের ধারাবাহিকতা—এই তিন দিক থেকেই নুরুল ইসলাম মনি সম্ভাবনাময় প্রার্থী।