1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পত্নীতলায় ২০ পিস ট্যাপেন্টাডলসহ দুই খুচরা মাদক কারবারি গ্রেপ্তার সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত : রাষ্ট্রপতি ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার

মাদারীপুর নেত্তিত্ব নতুন মুখ

মোঃখান ই আজম 
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬০ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর জেলার তিনটি সংসদীয় আসনের বেসরকারি চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। সব কেন্দ্রের ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করেন। জেলার তিন আসনের মধ্যে দুটি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং একটি আসনে রিকশা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।
মাদারীপুর-১ (শিবচর)
মোট ১০২টি কেন্দ্রের সবগুলোর ফলাফল পাওয়া গেছে। এ আসনে রিকশা প্রতীকের প্রার্থী সাইদ উদ্দিন আহমেদ হানজালা পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট এবং বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের নাদিরা আক্তার পেয়েছেন ৬৪ হাজার ৫২৪ ভোট।
পোস্টাল ভোট যুক্ত হওয়ার পর ৩৮৫ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত হয়।
মাদারীপুর-২
মোট ১৪৫টি কেন্দ্রের ফলাফল সম্পন্ন হয়েছে। ধানের শীষ প্রতীকের প্রার্থী জাহান্দার আলী মিয়া পেয়েছেন ৬১ হাজার ৭৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকের মিল্টন বৈদ্য পেয়েছেন ৪৬ হাজার ৪৭৬ ভোট।
মাদারীপুর-৩
মোট ১৩৪টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। ধানের শীষ প্রতীকের আনিসুর রহমান পেয়েছেন ৯৬ হাজার ১৮৮ ভোট এবং নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের রফিকুল ইসলাম পেয়েছেন ৮৪ হাজার ৬৪৬ ভোট।
জেলার তিনটি আসনেই ভোট গণনা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফলাফল ঘোষণার পর বিভিন্ন এলাকায় সমর্থকদের মধ্যে আনন্দ-উৎসবের খবর পাওয়া গেছে। রাজনৈতিক মহলে এখন নতুন সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com