1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রাজবাড়ীর ভাগ্য পরিবর্তনের প্রত্যাশা আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে মন্ত্রী হিসেবে দেখতে চায় রাজবাড়ীবাসী

ইলিয়াছ শাহেদ  
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে
রাজবাড়ী জেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থান খাতে নতুন গতি আনতে বিএনপির কেন্দ্রীয় নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে মন্ত্রী হিসেবে দেখতে চায় রাজবাড়ীবাসী। সামাজিক যোগাযোগমাধ্যম, রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের আলোচনায় এই দাবি এখন রাজবাড়ীজুড়ে ব্যাপকভাবে আলোচিত।
স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনে করেন, দীর্ঘদিন ধরে অবহেলিত রাজবাড়ীর কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য একজন দক্ষ, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্ব জরুরি। তাদের মতে, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম মন্ত্রী হলে শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা, শিল্পায়ন এবং যুব কর্মসংস্থানের ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আসবে।
খোঁজ নিয়ে জানা গেছে, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বিএনপির কেন্দ্রীয় কমিটির একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দীর্ঘদিন ধরে দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। রাজবাড়ীর সাধারণ মানুষের সুখ-দুঃখে তার সরাসরি সম্পৃক্ততা তাকে এলাকায় জনপ্রিয় করে তুলেছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, রাজবাড়ী-১ আসন থেকে জাতীয় পর্যায়ে কার্যকর প্রতিনিধিত্ব দীর্ঘদিন অনুপস্থিত। খৈয়ম মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে রাজবাড়ীর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে শক্ত ভূমিকা রাখা সম্ভব হবে।
এদিকে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীতে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে কেন্দ্র করে সাধারণ মানুষের এই প্রত্যাশা বিএনপির জন্য রাজবাড়ীতে ইতিবাচক বার্তা বহন করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজবাড়ীর উন্নয়নের স্বার্থে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে মন্ত্রী হিসেবে দেখতে চেয়ে নিয়মিত মতামত প্রকাশ করছেন, যা জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com