1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

‘আয়না ঘর’ থেকে সংসদে: ঈশ্বরগঞ্জের এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

Miah Suleman
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে
‘আয়না ঘর’-এ গুম ও নির্মম নির্যাতনের শিকার হয়ে বেঁচে ফেরা লুৎফুল্লাহেল মাজেদ প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর মনোনীত প্রার্থী হিসেবে তিনি ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু মোট ১,০৭,৫৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এলডিপির প্রেসিডিয়াম সদস্য আওরঙ্গজেব বেলাল (ছাতা প্রতীক) পেয়েছেন ৪৫,৭৯১ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন (হাতপাখা) পেয়েছেন ৩২,৭৩৪ ভোট এবং জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও তিনবারের সাবেক সংসদ সদস্য ফখরুল ইমাম (লাঙ্গল) পেয়েছেন ১,৭১৯ ভোট।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সানজিদা রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে মোট ভোটার সংখ্যা ৩,৪৫,৭৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৭৭,০৯৭ জন, নারী ভোটার ১,৬৮,৬৪৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন।
উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯২টি ভোটকেন্দ্রের ৬২৮টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১,৯২,৬৩২টি ভোট কাস্ট হয়, যার মধ্যে ৪,৮১১টি ভোট বাতিল ঘোষণা করা হয়। ভোটার উপস্থিতির হার ছিল ৫৫.৭১ শতাংশ।
এর আগে, বিগত সরকারের শেষ সময়ে গুলশানের বাসা থেকে তাকে তুলে নিয়ে কথিত ‘আয়না ঘর’-এ আটকে রাখা হয়। সেখানে তাকে হত্যার হুমকি দেওয়া হয় এবং অকথ্য নির্যাতন চালানো হয়। সরকার পতনের পর মুক্ত হয়ে তিনি গুম ও নির্যাতনের অভিযোগ গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে দাখিল করেন। পরবর্তীতে দলীয় মনোনয়ন পেয়ে তিনি যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রাধিকার, কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু প্রতিক্রিয়ায় বলেন, “ঈশ্বরগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি সকল ভোটার ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, অবহেলিত ঈশ্বরগঞ্জের সার্বিক উন্নয়নে কাজ করব এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করব।”
উল্লেখ্য, ইতোমধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যের নাম ও ঠিকানাসহ গেজেট প্রকাশ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com